ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা

র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভার পর এই তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনমতের কারণে বাহিনীর নাম পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। নতুন নামের সঙ্গে সঙ্গে তাদের পোশাক এবং কাজের ধরণেও পরিবর্তন আসবে।

তিনি আরও উল্লেখ করেন, পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তাই নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো জটিলতা দেখা দেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব কালচার থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লেগেছে, কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে সেনাবাহিনী সমন্বয়ে এ পর্যন্ত ৭,৭৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও তিনি জানান।

র‌্যাব গঠিত হয় ২০০৪ সালের ২৬ মার্চ এবং কার্যক্রম শুরু করে ১৪ এপ্রিল। আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুযায়ী এটি গঠিত হয়। র‌্যাবের সদস্যরা বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড ও কোস্ট গার্ড থেকে নিয়োগপ্রাপ্ত। র‌্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
১০৮ বার পড়া হয়েছে