ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৮ ফেব্রুয়ারির বিএনপির সমাবেশ স্থগিত, ঢাকার বিভিন্ন এলাকায় বক্তব্য দেবেন তারেক রহমান Logo নবম পে-স্কেল কার্যকরের দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস Logo টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলিবর্ষণ, শিশুসহ আহত ৫ Logo সিকিমে এক রাতে তিন দফা ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ Logo জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত আরও শতাধিক ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পেলেন Logo নির্বাচন ও গণভোটে শিল্পাঞ্চলের শ্রমিকদের ১০ ফেব্রুয়ারি ছুটি, পরে একদিন কাজ করিয়ে সমন্বয়ের সুযোগ Logo রমজানে সরকারি দপ্তরের নতুন অফিস সূচি নির্ধারণ Logo বিদায়ের আগমুহূর্তে আন্তর্জাতিক চুক্তি নিয়ে প্রশ্নে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা Logo ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিতে একাধিক দাবি ডিজ্যাবিলিটি রাইটস ওয়াচের Logo রাশিয়ার সঙ্গে চার বছরের যুদ্ধে ইউক্রেনের সেনা নিহতের সংখ্যা ৫৫ হাজার অতিক্রম করেছে: জেলেনস্কি

নবম পে-স্কেল কার্যকরের দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাবিত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি চাকরিজীবীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালসংলগ্ন সড়কে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার প্রবেশপথে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন দাবিনামূলক স্লোগান দিতে থাকেন। এতে উপদেষ্টা পরিষদের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ধরে যমুনার মূল ফটকে অবস্থানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হন। আন্দোলনকারীদের বক্তব্য, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বাড়ি ফিরবেন না।

সরকারি চাকরিজীবীদের অভিযোগ, আগেও বিভিন্ন সময়ে গেজেট প্রকাশের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠিত হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৭ বার পড়া হয়েছে