ব্রেকিং নিউজ :
জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের শপথগ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র হিসেবে নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। একই অনুষ্ঠানে তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও নেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে একই দিন সকাল পৌনে ১১টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। সে সময় তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live জাতীয় সংসদ ভবনের শপথ অনুষ্ঠান জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ গ্রহণ ত্রয়োদশ নির্বাচন পরবর্তী সংসদ সংবাদ প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের সংসদীয় রাজনীতির আপডেট সংবিধান সংস্কার কমিশনের শপথ


























