ব্রেকিং নিউজ :
রমজানকে কেন্দ্র করে সিএনজি স্টেশনের কার্যক্রমের নতুন সময়সূচি
রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের অতিরিক্ত চাহিদা সামাল দেওয়া এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম রমজান থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। তবে ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি পাম্পগুলো সার্বক্ষণিক চালু থাকবে। এছাড়া ২৬ মার্চ ২০২৬ থেকে আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হবে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইফতারে গ্যাস সরবরাহ নিশ্চিত ঈদুল ফিতর সার্বক্ষণিক সিএনজি পাম্প গ্যাস চাহিদা ব্যবস্থাপনা নীতি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তি রমজান মাসে সিএনজি স্টেশন সময়সূচি সরকারি পুনর্নির্ধারিত সিএনজি সময়

























