ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

অবৈধভাবে বিদ্যুতের লাইন না দেয়ায় শ্রীধামকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অবৈধভাবে বিদ্যুতের লাইন না দেয়ায় শ্রীধামকে পিটিয়ে হত্যা।

মন্দির থেকে মাছ চাষের প্রকল্পে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন না দেয়ায় প্রতিপক্ষের মারপিটে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শ্রী ধাম নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১ টার টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী  শ্রী ধাম উপজেলার তেলিয়ান গ্রামের ছাটকালপানি মাঝি পাড়ার শ্রী মোছারু দাশের ছেলে।

স্থানীয়রা জানান, বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও সাবেক ইজারাদার রফিকুল ইসলাম তেলিয়ান গ্রামের ছাটকালপানি মাঝি পাড়া নামে একটি বিল জোরপূর্বক দখল করে বিলের পাশে মাঝিপাড়া মন্দির থেকে বিদ্যুতের লাইন নেন। এ লাইন নেয়ার পরে কয়েক মাসে ২৪ হাজার টাকা বিল বকেয়া হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মন্দির অন্ধকার থাকায় মন্দির কমিটি গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আবারও বিদ্যুৎসংযোগ নেন।

পুনরায় সংযোগ নেয়ার বিষয়টি জানার পরে দুপুর থেকেই এ মিটার থেকে আবারও মাছ চাষ প্রকল্পে অবৈধভাবে বিদ্যুতের লাইন নেয়ার চেষ্টা করেন মিলন মিয়া। বিদ্যুতের লাইন দিতে অসম্মতি জানান স্থানীয় মন্দিরের সদস্য ও মাছ ব্যবস্যায়ী শ্রী ধাম। এ ক্ষোভ থেকে রাতে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া, এরশাদ মিয়া ও আবুল কালামসহ তাদের ৪/৫ জন সহযোগীকে নিয়ে শ্রী ধামকে মারপিট করে ও মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করে। তাদের মারপিটে শ্রী ধাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় বিচার দাবিতে দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় গাইবান্ধা-বোনারপাড়া সড়ক অবোরধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে পুলিশ সুপারসহ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোফররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বৈদ্যুতিক লাইন নেয়ার বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। দ্রুত জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে