ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো

তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জ্বালানি তেলের সংকটের কারণে রংপুরের ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই ঘটছে নানা ধরনের ঘটনা। দুর্ভোগ, হতাশা কিংবা বিশৃঙ্খলার পাশাপাশি কখনো কখনো দেখা যাচ্ছে অদ্ভুত পরিস্থিতিও। এমনই এক ঘটনায় ১২ দিন ধরে একটি মোটরসাইকেল পড়ে আছে তেলের লাইনে, কিন্তু তার চালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনাটি রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার একটি ফিলিং স্টেশনে। গত ৫ এপ্রিল তেল নেওয়ার জন্য লাইনে একটি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল রেখে যান এক ব্যক্তি। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, প্রথমে তারা ভেবেছিলেন চালক হয়তো সাময়িকভাবে কোথাও গেছেন। কিন্তু দিন পেরিয়ে রাত, তারপর একের পর এক দিন কেটে গেলেও কেউ না আসায় বিষয়টি অস্বাভাবিক হয়ে ওঠে। লাইনে অন্যদের অসুবিধা হওয়ায় মোটরসাইকেলটি সরিয়ে আলাদা করে রাখা হয় এবং পরে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জিম্মায় দেওয়া হয়।

স্টেশনের এক কর্মচারী জানান, সিসিটিভি ফুটেজে খোঁজ নেওয়ার চেষ্টা করা হলেও মোটরসাইকেলটি এমন স্থানে রাখা হয়েছিল, যা ক্যামেরার আওতার বাইরে ছিল। ফলে চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, ১২ দিন পার হয়ে গেলেও মালিকের কোনো সন্ধান না পাওয়ায় তারা সমস্যায় পড়েছেন। সঠিক মালিককে খুঁজে পেলে দায়িত্বমুক্ত হতে পারবেন বলেও জানান তারা। এজন্য বিভিন্ন মাধ্যমে বিষয়টি প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে তেল নিতে আসা অন্যান্য চালকরা জানান, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তেল পাওয়া যায় না। তাদের ধারণা, বিরক্তি থেকেই হয়তো ওই ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে রেখে চলে গেছেন।

রংপুর পেট্রোল পাম্প ডিলার ও এজেন্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় সংকট তীব্র হচ্ছে। জেলায় প্রায় অর্ধেক পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে