ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ ২০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ ২০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ।

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক নয়জন মন্ত্রীসহ মোট ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ শনিবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের নির্দেশ দেন। আগামী ১৮ নভেম্বর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক এলাহিম, সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং জাহাঙ্গীর আলম।

এর আগে, শনিবার সকালে আনিসুল হকসহ অন্যান্য আটককৃতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের তিন নম্বর মামলায় এই আবেদন করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, একই অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, গ্রেফতার দেখানো প্রত্যেকের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো ও নির্দেশের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আন্দোলন দমাতে গুলির পাশাপাশি সাঁজোয়া যান ও হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। এর তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে। তাছাড়া, ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অস্ত্র ব্যবহার করে হত্যা, লাশ পুড়িয়ে ফেলা ও গুমের নির্দেশ দেয়ার অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে