ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ বললেন ট্রাম্প

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ বললেন ট্রাম্প।

মার্কিন ধনকুবের ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তৃতা দেয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

মাস্ককে নিয়ে স্মৃতিচারণও করেন ট্রাম্প। তিনি জানান, একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিটের জন্য আটকে রেখেছিলেন।

এছাড়াও মাস্ককে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। সেইসঙ্গে তিনি বলেন, এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’।
ট্রাম্প আরও বলেন, ‘এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। এটি আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’
জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘একদিন আপনারা এ দিনটির দিকে ফিরে তাকাবেন এবং এই দিনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করবেন।’
তিনি আরও বলেন, আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।
বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।
ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবরে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। তবে মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৬৭টি ইলেক্টোরাল ভোট আর কমলা পেয়েছেন ২২৪টি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে