ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়।

যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে পাঁচ বাংলাদেশি আমেরিকান জয় পেয়েছেন। বুধবার (৬ নভেম্বর) দেশটির বেসরকারি নির্বাচনী ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে একজন টানা পাঁচ বার ও আরেক জন ছয়বার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের বিভিন্ন পর্যায়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন আমেরিকান। এদের মধ্যে কয়েকজন নির্বাচিত হয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপ থেকে পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালে তিনি প্রথম নির্বাচিত হন। এরপর টানা ১৪ বছর ধরে এ পদে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন।
 
রেকর্ড ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান।
 
জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান জর্জিয়ায় প্রথম মুসলিম ও এশিয়ান স্টেট সিনেটর।
 
একই রাজ্যে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন নাবিলা ইসলাম। ২৭ বছর বয়সি নাবিলা দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। কানেকটিকা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৪–এ দ্বিতীয়বারের মতো স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হয়েছেন মাসুদুর রহমান। তিনি দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।
 
এছাড়াও পেনসিলভানিয়া, মিশিগান, নিউ জার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও অন্যান্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অনেকের ফলাফল এখনো জানা যায়নি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৪০ বার পড়া হয়েছে