ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

‘হোয়াইট হাউস’ ত্যাগের পূর্বে ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলার দিচ্ছে বাইডেন প্রশাসন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

‘হোয়াইট হাউস’ ত্যাগের পূর্বে ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলার দিচ্ছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ক্ষমতা হারিয়েছে ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারি মাসে শপথ নিবেন ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মানে, প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নিচ্ছেন। তবে, বিদায় নেয়ার পূর্বে, ইউক্রেনকে আরও ৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন আগামী জানুয়ারিতে অফিস ছেড়ে যাওয়ার আগেই হোয়াইট হাউস ইউক্রেনে আরও বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেয়ার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।

এদিকে, ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউক্রেন। সেই উদ্বেগ আরও বেড়ে গেছে, প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভসেও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায়।

ইউক্রেনকে নতুন ৬ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়ে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণের আগেই বাইডেন প্রশাসন কিয়েভে ৬ বিলিয়ন ডলার সহায়তা পাঠাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে