ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

কোয়াড্রপল সেঞ্চুরিতে যে রেকর্ডে নাম লেখালেন ভারতের যশবর্ধন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কোয়াড্রপল সেঞ্চুরিতে যে রেকর্ডে নাম লেখালেন ভারতের যশবর্ধন।

৪৬টি বাউন্ডারির সঙ্গে ১২টি ওভার বাউন্ডারি, শুধু বাউন্ডারির সংখ্যা হিসেব করলেই পঞ্চাশেরও বেশি। ৪৬৩ বল খেলে করেছেন ৪২৬ রান, এও কি সম্ভব? ভারতের অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে এমনই এক কীর্তি গড়েছেন যশবর্ধন দালাল।

এমন ইনিংস কী ভোলা যায়? আন্তর্জাতিক টেস্ট ম্যাচে কোয়াড্রপল সেঞ্চুরি করেছিলেন ব্রায়ান লারা। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। যশবর্ধন যে কীর্তি গড়েছেন, তা যদি কোনও আন্তর্জাতিক ম্যাচে হতো, তাহলে তো খোদ লারাকেই ছাড়িয়ে যেতেন তিনি।

ব্রায়ান লারার থেকে এও বা কম কিসে? ৪২৬ রান তো আর মুখের কথা নয়। শনিবার (৯ নভেম্বর) ভারতের বয়সভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে ইনিংসটি খেলেন এই হরিয়ানা ওপেনার। 
 
সিকে নাইডু ট্রফি ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম শ্রেণির শীর্ষ প্রতিযোগিতা। টুর্নামেন্টের ৫১ বছরের ইতিহাসে যশবর্ধনের ৪২৬-ই প্রথম কোয়াড্রপল সেঞ্চুরির ঘটনা। এর আগে সর্বোচ্চ রান ছিল গত মৌসুমে সৌরাষ্ট্রের বিপক্ষে উত্তর প্রদেশের ব্যাটসম্যান সামির রিজভীর, ২৬৬ বলে ৩১২ রান। 
 
ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, হরিয়ানার গুরুগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড় জুটি গড়েন হরিয়ানার দুই ওপেনার। যশবর্ধন ও অর্শ রাঙ্গার উদ্বোধনী জুটিতে আসে ৪১০ রান, যেখানে রাঙ্গার অবদান ১৫১। ওই সময় ২৪৩ রানে অপরাজিত থাকা যশবর্ধন পরে ৪০০ রানের মাইলফলকও টপকে যান। হরিয়ানার রান দাঁড়ায় ৮ উইকেটে ৭৩২। 
 
যশবর্ধন এবারই প্রথম নন, এর আগে অনূর্ধ্ব-১৬ লিগে বড় ইনিংস খেলে সবার দৃষ্টি কেড়েছিলেন তিনি। ২০১১ সারের ডিসেম্বরে হরিয়ানা ক্রিকেট একাডেমির হয়ে খেলেছিলেন ২৩৭ রানের দারুণ এক ইনিংস। সিকে ট্রফিতে এর আগে সামির রিজভীর করা ২৬৬ বলে ৩১২ রানই ছিল এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত। 
 
পেশাদার ক্রিকেটে ১১২ ম্যাচে ৫৮.৫৩ গড়ে যশবর্ধনের মোট রান ৪ হাজার ৬৮২। এছাড়া তার নামের পাশে রয়েছে ৬৫ উইকেট। ২৮ হাফ-সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১১টি সেঞ্চুরি।   

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৩৯ বার পড়া হয়েছে