ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

মুনতাহা হত্যা: চারজনের ৫ দিন করে রিমান্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মুনতাহা হত্যা: চারজনের ৫ দিন করে রিমান্ড।

সিলেটে কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহার হত্যা ঘটনায় গ্রেফতার চারজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। এরপর থেকেই পুলিশ সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ায়।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন: কানাইঘাট থানার আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। 

গত ৩ নভেম্বর বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়েছিলো মুনতাহা।

অবশেষে রোববার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে বাড়ির পাশের ডোবায় গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী আলিফজানসহ ৬ জনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে