ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আন্নার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আন্নার।

পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির ধাক্কায় আন্না খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ছামিয়া খাতুন (৬) নামে অপর এক শিশু।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আন্না খাতুন ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। গুরুতর আহত ছামিয়া খাতুন একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তারা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে দুই শিশু চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী যমুনা ওয়েলের তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আন্না খাতুনের। এ সময় গুরুতর আহতাবস্থায় ছামিয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন আছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে