ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

বাসায় লুটপাটের পর শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাসায় লুটপাটের পর শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা!

রাজধানীর আজিমপুরে বাসায় দিনদুপুরে লুটপাট চালিয়ে একটি ফুটফুটে শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানার বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতদলকে ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।

জানা যায়, ডাকাতদলে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। তারা সাবলেট নেয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি ফারজানার একমাত্র বাচ্চাকে অপহরণ করে নিয়ে গেছেন।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে জানান, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি বাচ্চাকেও নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী পোস্টে লিখেছেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে