ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান উপদেষ্টা আসিফের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান উপদেষ্টা আসিফের।

প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে, তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩ মাস শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সব রাজনৈতিক দলকে ২৪’র চেতনা ধারণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় তিনি সংস্কার কার্যক্রমে সবার সহযোগিতার আহ্বানও জানান। জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেয়া যাবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কর্মকর্তা থেকে কেরানি বেশিরভাগই ফ্যাসিবাদের দোসর ছিলে। তাই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়গুলো মনে রাখতে হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা একটি সুষ্ঠু রাষ্ট্রকাঠামো তৈরির জন্যই ত্যাগ স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৪০ বার পড়া হয়েছে