ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

কোন মাসে তীব্র শীত, জানাল আবহাওয়া দফতর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কোন মাসে তীব্র শীত, জানাল আবহাওয়া দফতর।

শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। রাজধানী ঢাকাসহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে সারা দেশেই শীতের আমেজ অনুভূত হচ্ছে।

তবে এই শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে। আর শীত অনুভূত হতে পারে মধ্য-ডিসেম্বর থেকে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে। আর জানুয়ারির মাঝামাঝি তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানান তিনি।  
 
এদিকে রাজশাহীর দলগাছীতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য বলছে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। 
 
এছাড়া ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে