ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১২টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন

এর আগে সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি একটি গাছও রোপণ করেন

স্মৃতিসৌধ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তাঁর একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
১২৫ বার পড়া হয়েছে