ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা, জড়িতদের শাস্তি দাবি বিএনপির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নীলফামারী জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া জান্নাত সম্পার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেইসঙ্গে জড়িতদের শাস্তি দাবিও তোলেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতি বলা হয়েছে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) নীলফামারীর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া জান্নাত সম্পার ওপর হামলার ঘটনা ঘটেছে। রোগীর স্বজন নামের সন্ত্রাসীরা অযৌক্তিক দাবি পূরণ না করায় এই হামলা চালায়। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয় ও হাসপাতালের ডিউটি ডাক্তারের কক্ষ ভাঙচুর করা হয়। অনুমতি ছাড়া ফেসবুক লাইভে গিয়ে আজেবাজে মন্তব্য করা হয়-যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত অপরাধ।
 
৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে হাসপাতালগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। গত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া প্রেতাত্মারা আজও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়িত রয়েছেন, তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা স্বাস্থ্যখাত থেকে শুরু করে সব খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় একের পর এক হাসপাতালগুলোতে হামলা ও চিকিৎসকদের নির্যাতনের ঘটনা ঘটছে।
এভাবে চলতে পারে না উল্লেখ করে ডা. সুরাইয়া জান্নাত সম্পার ওপর হামলার নিন্দা জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতসহ অতীতের চিকিৎসকদের হেনস্তাকারী সব দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
একইসঙ্গে ফ্যাসিস্ট সরকারের দোসর যারা এখনো সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদের অপসারণ করে দেশের বিরুদ্ধে করা সব ষড়যন্ত্র ও স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করার কূটকৌশল রুখে দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। 

বিএনপি
নীলফামারী
চিকিৎসকের ওপর হামলা

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
১৪৪ বার পড়া হয়েছে