ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ভবনে তালা ঝুলিয়ে ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ পালন শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভবনে তালা ঝুলিয়ে ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ পালন শিক্ষার্থীদের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেজ স্টাডিজ অনুষদে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের মূলফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় রাচি নিহতের ঘটনায় দায়ী রিকশাচালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। এ ঘটনায় তাদের ১১ দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।

তবে এ শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ ও ৫৩ ব্যাচের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

পরে দুপুরে ৭দিনের মধ্যে ঘাতক অটোরিকশা চালককে গ্রেফতারের প্রশাসনের আশ্বাসের কর্মসূচি সাময়িক প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে