ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতির অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান ধর্ম উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাজনৈতিক দলের অনুসারী সংগঠনগুলোর কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, ছাত্র রাজনীতির নামে সহিংসতা ও দুর্বৃত্তায়ন দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে এসে আর কোনো তরুণের মৃত্যুর খবর দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। এ সময় তিনি সদ্য স্নাতকদের জ্ঞান, বিবেচনা ও নৈতিকতার আলোকে সমাজ উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি নৈতিকতা-ভিত্তিক একটি সৎ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জন্য আধুনিক গবেষণা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মনজারুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
১৬০ বার পড়া হয়েছে