ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চায় না বেশিরভাগ মানুষ: জরিপ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চায় না বেশিরভাগ মানুষ: জরিপ।

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চেম্বার জজ মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেয়াকে সমর্থন করেন কি না— এই প্রশ্নে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এক জরিপ পরিচালনা করা হয়। এতে গত ২১ ঘণ্টায় ভোট দিয়েছেন ১ লাখ ৮৯ হাজার দর্শক। এর মধ্যে অটোরিকশা চলাচল করতে দেয়ায় সমর্থন করেন না ১ লাখ ১৯ হাজার ৭০ জন দর্শক। আর অটোরিকশা চলার পক্ষে ৫১ হাজার ৩০ জন দর্শক। অর্থাৎ ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চায় না বেশিরভাগ মানুষ।

আবু হাসান নামের একজন মন্তব্য করেন, ব্যাটারিচালিত রিকশা চলাচলে সমর্থন করি না। তবে কত শত পরিবারের রুটি-রুজির ব্যাপার এখানে জড়িত, এটা একবার ভাবা উচিত। মূল সড়কে নিষেধাজ্ঞা দেয়া হোক, আর গলিতে চলতে দেয়ার অনুমতি দেয়া হোক। অন্যদিকে ইমরান খানের নামের একজন জানান, অটো রিকশার কারণে দেশে দুর্ঘটনা বেড়ে গেছে।

উল্লেখ্য, উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশের পর বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন চালকরা। এতে রাজধানীর বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এরই মধ্যে গত রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের ওপর গতকাল শুনানি শেষে স্থিতাবস্থার আদেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে