ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

মোংলায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মোংলায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপির নেতাকর্মীরা।

স্বেচ্ছায় গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিমসহ বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এ নেতা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও কৃষির জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকের ফসল ফলানোর কাজে নিজেকে নিবেদিত করেছিলেন।

তিনি আরও বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরিব কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন।

বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে কৃষকের প্রতি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আর বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেয়া হয়েছে। যার কারণেই প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছেন মোংলা বিএনপি নেতাকর্মীরা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১২৮ বার পড়া হয়েছে