ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের ঘটনার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকাবাসীর কাছে আমি জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আশ্বস্ত করছি, সহকর্মীদের সঙ্গে নিয়ে আগামীতে ঢাকাবাসীর সেবা করে যাব।’
বিগত দিনগুলোতে হেলমেটবাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে বলে জানালেন সাজ্জাত আলী।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন এবং নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আশা করি বাধা বিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।’
ক্রাইম রিপোর্টাররা পুলিশের হামলার শিকার হয়েছে- এমন অভিযোগ থাকলে জানাতে বলেছেন সাজ্জাত আলী। তিনি বলেন, ‘অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করবে। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে।’
তিনি আরও বলেন, ‘ডিএমপি ও ক্র‍্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা ক্র‍্যাবের সহায়তা চাই।’

এ সময় ব্যক্তিগত খাত থেকে ৩০ হাজার টাকা ক্র‍্যাব সদস্যদের সন্তানের বৃত্তির জন্য দেন ডিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে