ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

স্টাম্পে লাথি মেরে আইসিসির শাস্তি পেলেন ক্লাসেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্টাম্পে লাথি মেরে আইসিসির শাস্তি পেলেন ক্লাসেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর স্টাম্পে লাথি মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। যা ভালোভাবে নেয়নি আইসিসি। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে আইসিসি উল্লেখ করে, স্টাম্পে লাথি মেরে ক্লাসেন আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গ করেছেন। যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে মাঠের কোনো জিনিস, সরঞ্জামে আঘাত করলে শাস্তির বিধান রয়েছে।

নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নিয়েছেন ক্লাসেন। যার কারণে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ করার কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে ক্লাসেনের নামের পাশে।
 
ঘটনা পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। ৩৩০ রান তাড়া করতে নেমে ৪৩ ওভারের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তখনো ৯৭ রানে ক্রিজে অপরাজিত ছিলেন ক্লাসেন। কিন্তু পরের ওভারের প্রথম বলেই নাসিম শাহর  বলে আউট হন তিনি। ৮১ রানে হেরে যায় দল। সেঞ্চুরি মিসের সঙ্গে দলকে জেতাতে না পারার আক্ষেপ, রাগে-ক্ষোভে স্টাম্পে লাথি মারেন ক্লাসেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১৩৮ বার পড়া হয়েছে