ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বিএনপির তৃণমূলে কোনো গ্রুপিং নেই: অনিন্দ্য অমিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির তৃণমূলে কোনো গ্রুপিং নেই: অনিন্দ্য অমিত।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির তৃণমূলে কোনো গ্রুপিং নেই। তৃণমূল থেকে নেতাকর্মীদের নাম কমিটিতে দেন, দেখবেন প্রকৃত ত্যাগীদের নাম চলে আসবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভবিষ্যতে কাউন্সিল প্রক্রিয়ায় বিএনপির প্রতিটি ইউনিটের কমিটি গঠন করা হবে। কারও যদি ত্যাগ থাকে কাউন্সিল প্রক্রিয়ায় কমিটি গঠন করা হলে তিনি উঠে আসবেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের আহ্বায়ক কমিটিতে না থাকা বাঞ্ছনীয়।
 
এছাড়া এখন থেকে যে কমিটি হবে সেখানে তারুণ্যকে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে শহরের পুরাতন বার লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম, গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।

সকল ক্ষেত্রে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার আশ্বাস দেন বক্তারা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১৭৯ বার পড়া হয়েছে