ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন দাবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন দাবি।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সারজিস আলম শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।

সারজিস বলেন, ট্রেইনি চিকিৎসকদের দাবি যৌক্তিক। রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে, যা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটমেন্ট দিয়েছে দাবি মানার। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে, আমরা একসঙ্গে রাস্তায় নামবো। জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে। দাবি পূরণ না হলে চিকিৎসকদের সঙ্গে সড়কে নামারও হুঁশিয়ারি দেন সারজিস আলম।
 
পরে চিকিৎসকরা বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। তবে কর্মমবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।
 
এরআগে, দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা। ট্রেইনি চিকিৎসকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসকের পক্ষে ২৫ হাজার টাকা ভাতায় জীবন ধারণ সম্ভব নয়। এ অবস্থায় ভাতার পরিমাণ ৫০ হাজার টাকায় উন্নীতের দাবি তাদের।
 
এদিকে হঠাৎ এমন অবরোধে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরে বিএসএমএমইউ’র উপাচার্যসহ অন্য শিক্ষক কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে তাতেও সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে