ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

সরকারি প্রতিষ্ঠানে মিলল বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সরকারি প্রতিষ্ঠানে মিলল বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক।

ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠানে মিলেছে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক। দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। পুলিশের অভিযানে আটক করা হয়েছে একজনকে।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে মিলেছে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক।

পুলিশ জানায়, সরকারি প্রতিষ্ঠানটিতে অস্ত্র ও মাদক কারবারি চলে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১২৮ বার পড়া হয়েছে