ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সংস্কার বড় স্বপ্ন, তবে মানুষকেও স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সংস্কার বড় স্বপ্ন, তবে মানুষকেও স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার খুব বড় স্বপ্ন, তার জন্য ঐক্য দরকার। নির্বাচনেও যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নেন তিনি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ সংলাপের আয়োজন করে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশে সংস্কার প্রয়োজন। আবার নির্বাচনেও যেতে হবে। কিন্তু তার আগে সংস্কারমুখী মানুষকে আইনশৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, চাকরির নিশ্চয়তা না দিয়ে বিপথে নিয়ে যাবেন না। সর্বোত্তম কিছু পেতে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি।’

বৈষম্য দূর করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, ‘পিছিয়ে পড়া, নদীভাঙনের মধ্যে থাকা, আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী-পুরুষের ভেতরে বিভেদ, ধর্মীয় চিন্তার ভেতরে বিভেদ, লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ–সেই মানুষগুলোর বেঁচে থাকা, কথা বলা, সমাবেশ করা, জীবিকা নির্বাহ করার অধিকার থাকবে–সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। সেই ঐক্যের বাংলাদেশ আমাদের গড়তে হবে।’

আরও পড়ুন: সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে: পরিবেশ উপদেষ্টা

মহার্ঘ ভাতা নিয়ে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চললেও বাদবাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা শোনা যায় না। শিক্ষিত যুবসমাজের জন্য কোনো ভাতার প্রচলন হবে কি না, সেটাও শোনা যায় না।

সময়ের মধ্যে শ্বেতপত্র তৈরি করতে পারায় গর্ববোধ করেন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কল্পনা করতে পারবেন না লুণ্ঠনের মাত্রাটা কী, কী ভয়ংকর অর্থনৈতিক পরিস্থিতিকে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটাকে ঠিক করতে হবে।’

একই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, একটা দেশে নাগরিকের চেয়ে বড় পদ নেই।

তিনি বলেন, হাসিনা যদি বিতাড়িত না হতো, তাহলে আমরা হয়তো বেঁচে থাকতাম না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে