ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ছাত্রশিবির: সারজিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ছাত্রশিবির: সারজিস।

আজকে যারা এখানে এসেছেন তারা জুলাই-২৪ এর অভ্যুত্থানের সহযোদ্ধা এ কথা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, এ অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ কাজ করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, গত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাদেরকে হুমকি মনে করেছিল, তাদের ওপর বিভিন্নভাবে ব্লেইম গেমে মেতে উঠেছিলেন। অনেক আলেম-ওলামার বিরুদ্ধে হামলা করা হয়েছে আবার মামলা দিয়েছে, আবার হত্যাও করেছে তারা।
 
শেখ হাসিনা ছাত্রশিবিরকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না। আগামীর বাংলাদেশ গঠনে আমরা একইভাবে কাজ করে যাব। দেশ ও দেশের মানুষের জন্য যতদিন কাজ করব ততদিন যারাই প্রতিবন্ধকতা হিসেবে আসবে তাদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি।
 
সারজিস আলম বলেন, আজকে যারা এখানে এসেছেন তারা জুলাই-২৪ এর অভ্যুত্থানের সহযোদ্ধা। এ অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ কাজ করেছে ইসলামী ছাত্রশিবির। কেউ কোনো দিন সত্য চাপিয়ে রাখতে পারবে না।

এ সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা সংগ্রাম করে ফ্যাসিবাদি সরকারকে পরাজিত করেছি। কিন্তু ফ্যাসিবাদের দোসর এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসেননি, শেখ হাসিনাও আসবে না। বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে দেব না আমরা।
 
ফ্যাসিবাদের দোসর যেখানেই থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে বলেও জানান তিনি।
 
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদস্য সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জামায়াত-শিবিরকে চাঁদাবাজ, ব্যাংক লুট করার অপবাদ দেয় তাদের বলব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখুন। এসব অপবাদের সাথে জামায়াত-শিবিরের সম্পকৃক্ততা নাই।

জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গভীর অন্ধকারের পর বাংলার আকাশে মুক্তির সূর্য উদিত হয়েছে। বাংলার মানুষের কাছে মুক্তির দূত হিসেবে আর্বিভূত হয়েছে ইসলামী ছাত্রশিবির।

তিনি আরও বলেন, প্রতিটি ছাত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। রাষ্ট পরিচালনার জন্য, নেতৃত্বের জন্য সত্যিকার সৎ, যোগ্য নাগরিক গড়ে তুলতে হবে। দলের জন্য নয়, মানুষদের জন্য কাজ করতে হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে