ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

টানা তৃতীয় বছরের মতো কমলো চীনের জনসংখ্যা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টানা তৃতীয় বছরের মতো কমলো চীনের জনসংখ্যা।

২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো কমেছে চীনের জনসংখ্যা। শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জন্মহারের চেয়ে মৃত্যুর হার বেশি থাকায় গত ১২ মাসে দেশটির জনসংখ্যা ১৩ লাখ ৯০ হাজার কমেছে। এতে বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪০ কোটি ৮২ লাখ। খবর, রয়টার্স।

গত শতাব্দীর শেষ দুই দশক থেকেই ক্রমান্বয়ে কমছে দেশটির জনসংখ্যা। তবে ২০২২ সালে প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা জন্মকেও ছাড়িয়ে যায়।

সবশেষ বছর এক কোটি ৯৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে চীনে। এর আগের বছর সংখ্যাটি ছিল এক কোটি ১১ লাখ। এতে মৃত্যুর হার আরও বৃদ্ধি পেয়েছে। বিপরীতে গত বছর চীন ৯৫ লাখ ৪০ হাজার নবজাতকের জন্ম তালিকাভুক্ত করেছে, যা আগের বছরের তুলনায় পাঁচ লাখ ২০ হাজার বেশি। তারপরও জন্মের এই সংখ্যা মৃত্যুকে ছাড়াতে না পারায় জনসংখ্যা হ্রাসের প্রবণতা অব্যাহত থাকছে।

উল্লেখ্য, মৃত্যুহার বেশি থাকার তথ্য বেশ উদ্বেগজনক। কারণ এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির শ্রমিক এবং ভোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বৃদ্ধদের সেবা ও অবসরকালীন ভাতার বাড়তে থাকা খরচ অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
১১৯ বার পড়া হয়েছে