ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অবশেষে ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অবশেষে ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া।

ক্ষমতায় এসেই দেশে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অনুপ্রবেশকারীদের বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে। এমনই দুটি মার্কিন বিমানকে অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। এরপর দেশটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হয় কলম্বিয়া। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেআইনিভাবে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছে তাদের ফেরত নেবে কলম্বিয়া। যুক্তরাষ্ট্র সামরিক বিমানে করে ফেরত পাঠালেও কলম্বিয়া আপত্তি জানাবে না। এরপরই কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ হারে জারি করা শুল্ক প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।

ট্রাম্প লিখেছেন, কলম্বিয়ার সমস্ত জিনিসের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এক সপ্তাহের মধ্যে তা ৫০ শতাংশ করা হবে। কলম্বিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। সেই সাথে দেয়া হবে না ভিসা। পাল্টা ব্যবস্থা নেয় কলম্বিয়াও। ট্রাম্পের এই হুমকির পরেই সমস্ত মার্কিন জিনিসের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে কলম্বিয়ার প্রশাসন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো হুমকি দিয়েছিলেন, মার্কিন জিনিসের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। পরে অবশ্য তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। খবর ডয়চে ভেলের।

এরপরেই যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, কলম্বিয়ার নাগরিকদের আপাতত আর মার্কিন ভিসা দেওয়া হবে না। বোগোটায় মার্কিন দূতাবাসকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, কলম্বিয়া শরণার্থীদের ফেরত না নেওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে