ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

শাশুড়ি দেখায় পরকীয়া প্রেমিককে নিয়ে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শাশুড়ি দেখায় পরকীয়া প্রেমিককে নিয়ে গলায় ফাঁস নিলেন গৃহবধূ ৷

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরকীয়া প্রেমের জেরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ ও এক যুবক।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে ৷

নিহত গৃহবধূ গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামের প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী টুসি খাতুন (২৪) ও তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. রাকিব আলী (২৮)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী টুসি খাতুনের স্বামী বিদেশে থাকেন। শনিবার রাতে টুসি খাতুন ও পরকীয়া প্রেমিক রাকিব আলীকে একসাথে দেখেন তার শাশুড়ি। এরপর দরজা লাগিয়ে ঘরের তীরের সাথে একসাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারা।

পরে স্থানীয়রা জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে পুলিশ।
 
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, শাশুড়ি দেখার পর থেকে ঘরের দরজা বন্ধ করে রাখেনি টুসি খাতুন। বারবার ডাক দিলেও না খুললে জানালা দিয়ে দেখা যায় তাদের মরদেহ ঝুলছে। ধারনা করা হচ্ছে, মানসম্মানের ভয়ে হয়ত আত্মহত্যা করতে পারেন তারা।
 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমের জেরে শাশুড়ি দেখে ফেলায় এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে৷

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে