ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ

গণমাধ্যম ও গৃহকর্মী পিংকির বিরুদ্ধে পরীমনির মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি গৃহকর্মী পিংকি আক্তার এবং চারটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা, অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মানহানির মামলা দায়ের করেছেন।

বাকি অভিযুক্ত গণমাধ্যমগুলো হলো-  সকল খবরের মালিক মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট, পিপল নিউজ, এবং ডিজিটাল খবর।

গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলাটি করেন পরীমনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া।

মামলার এজাহার থেকে জানা গেছে, চলতি বছরের ৫ মার্চ পরীমনি তার সন্তান দেখভালের জন্য ‘কাদের এজেন্সি’র মাধ্যমে পিংকি আক্তারকে নিয়োগ দেন। তবে ২ এপ্রিল পিংকি হঠাৎ করে পরীমনির বাসা ছেড়ে চলে যান। এর পর থেকেই পরীমনির বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও অশ্লীল অভিযোগ তুলে ধরেন তিনি, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার পায়।

মামলায় বলা হয়, এসব ভিত্তিহীন তথ্য প্রচারের কারণে সমাজে পরীমনির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
৩২৮ বার পড়া হয়েছে