ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদের ইন্তেকাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে বাংলাদেশের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বুধবার (২১ জানুয়ারি) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ইলিয়াস জাভেদ এবং আজ তিনি সবাইকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তিনি প্রয়াত এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

১৯৬৪ সালে উর্দু ভাষার ছবি ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ইলিয়াস জাভেদ। এরপর ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমায় শাবানার বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন। নৃত্য পরিচালনার মাধ্যমেই চলচ্চিত্র অঙ্গনে তাঁর যাত্রা শুরু হলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। ব্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৭৪ বার পড়া হয়েছে