ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৪০০ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জালান্দার জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করে তারা।

এইদিন সকালে হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। একই সঙ্গে সাইবার হামলা করে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করারও দাবি তাদের।

এস ৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কিনেছিল রাশিয়া থেকে। এর দাম প্রায় দেড় বিলিয়ন ডলার। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি। আর এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।

এর আগে পাকিস্তান জানায়, তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর জেরে দুইটি বিমান ঘাঁটিও ধংস করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
২৫৭ বার পড়া হয়েছে