ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

নেত্রকোনায় ভারতীয় মানবপাচারকারীসহ আটক ৫

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নেত্রকোনায় অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্যসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের আটক করা হয়। নেত্রকোনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), নেত্রোকোনার দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার অজিত দেবনাথ, পাচারের উদ্দেশ্যে আনা একই উপজেলার প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।
 
জানা যায়, দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দল সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় ওই পাঁচজনকে আটক করে। পরে তাদের কাছে থাকা টাকা ও পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের পর তাদের আটক করে বিজিবি। এসময় তাদের থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
 
বিজিবির অধিনায়ক জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথ ও বাংলাদেশি মানবপাচারকারী শ্রী জীবন দেবনাথের সহযোগিতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল।
 
আটক ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।””

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৩০ বার পড়া হয়েছে