ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেইগেছেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মৃত্যুবরণ করেছেন। শনিবার (৫ জুলাই) গুলশানের নিজ বাসভবন থেকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বর্তমানে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে।

১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন শামসুল হুদা। তিনি ১৯৫৮ সালে মাধ্যমিক এবং ১৯৬০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১০:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
১৬৩ বার পড়া হয়েছে