ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

বরিশালে মাদক ব্যবসায়ী দম্পতিসহ ৬ জনকে গ্রেফতার করলো সেনাবাহিনী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বরিশালের উজিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী দম্পতিসহ ছয় জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ৷ পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। তাদের কাছে গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এলাকার নিজ বাড়িতে বহুদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছিলেন।

এছাড়াও একই এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় আরও চার যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের এলাকার মানুষদের মধ্যে স্বস্তি ফিরে আসে।  
 
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার (১২ অক্টোবর) ভোরে উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গ্রেফতার ব্যক্তিদের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু প্রক্রিয়াধীন।
 
এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে