ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

গণিত অলিম্পিয়াডে অংশ নিতে অষ্ট্রেলিয়া যাচ্ছে ৬ খুদে গণিতবিদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড— আইএমও’র ৬৬তম আসরে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে দেশসেরা ৬ খুদে গণিতবিদ। বাংলাদেশ থেকে ২১তম বারের মতো অংশ নিচ্ছে প্রতিযোগিরা।

বুধবার (৯ জুলাই) গণিত অলিম্পিয়াড কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১২ জুলাই মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে গণিত দলটি। এবারের আসরে বাংলাদেশসহ শতাধিক দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নেবেন।

আগামী ১৪ জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে শুরু হবে প্রতিযোগিতাটি। এটি চলবে ১৯ জুলাই পর্যন্ত।

এ বছর প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভিকারুননিসার মনামী জামান, আইডিয়ালের জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা’র এম জামিউল হোসেন, চট্রগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান।

উল্লেখ্য, ৭৫ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা হয় এই ৬ খুদে গণিতবিদকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে