ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে ঘুরতে শাকিব-বুবলী, প্রকাশ্যে এলো ব্যক্তিগত মুহূর্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অবকাশ যাপনের উদ্দেশ্যে। রোববার (৩ আগস্ট) বিকেলে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন ঘুরে বেড়ানোর ১১টি ছবি।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব ও বুবলী। কখনো ছেলে শেহজাদ খান বীরের হাত ধরে, আবার কখনো বুবলীর সঙ্গে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন শাকিব। নিভৃত প্রকৃতিতে একান্ত পারিবারিক সময় কাটাতেই রুজভেলট আইল্যান্ডকে বেছে নিয়েছেন তারা।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, “যুক্তরাষ্ট্রের জীবন।”

এর আগে দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন শাকিব খান। তখন সঙ্গে ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে ২০০৮ সালে গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব, আর তাদের একমাত্র সন্তান জয়। তবে ২০১৭ সালে সেই সম্পর্কের অবসান ঘটে।

পরবর্তীতে ২০১৮ সালে বিয়ে করেন শবনম বুবলীকে, যাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান শেহজাদ খান বীর। যদিও এই সম্পর্কও স্থায়ী হয়নি। বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন শাকিব খান, তবে দুই সন্তানকেই সমানভাবে সময় ও দায়িত্ব দিয়ে যাচ্ছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে