ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

রামপুরায় আন্দোলনের সময় গুলি করে হত্যা: পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই-আগস্ট মাসে ঢাকার রামপুরায় আন্দোলনের সময় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও একজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

আসামিরা হলেন:

  • সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
  • খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম
  • রামপুরা থানার সাবেক অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান
  • রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার
  • এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

এর আগে, গত ৩১ জুলাই মামলাটির তদন্ত প্রতিবেদন প্রসিকিউটরের দপ্তরে জমা দেয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দুই মাসের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। গত ১৪ জুলাই, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সময়সীমা নির্ধারণ করেন। সেইদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
১১৪ বার পড়া হয়েছে