ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

তেলা মাথায় তেল দেওয়ার পক্ষপাতী নয় জামায়াত: আমির শফিকুর রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামী কারও ‘তেলা মাথায় তেল দেবে না’ উল্লেখ করে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “আমার দেশে চিকিৎসা নেওয়া এক ধরনের প্রতিবাদ, বিশেষ করে তাদের জন্য যারা সামান্য অসুস্থ হলেই বিদেশে চলে যান। এখনো দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি।”

জামায়াতের রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তিনি জানান, দলটি শুধু জনগণ ও দেশের স্বার্থে কাজ করে এবং একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। ক্ষমতায় এলে বঞ্চিত মানুষের উন্নয়নই হবে তাদের অগ্রাধিকার।

তিনি আরও আশ্বাস দেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুবিধা ভোগ করবেন না। পাশাপাশি ভয় ও শঙ্কামুক্ত দেশ গড়তে জনগণের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। পরবর্তীতে ২৯ জুলাই এনজিওগ্রাম করলে চিকিৎসকেরা তার হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক শনাক্ত করেন। এর পর ২ আগস্ট দেশের এক হাসপাতালে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। প্রায় এক মাস বিশ্রামের পর তিনি আবার রাজনৈতিক কার্যক্রমে অংশ নিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে