ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য Logo আসিফের দাবি: প্রকৃত জনগণের সরকার গঠিত হলে সংবিধান বাতিল হবে Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২ Logo দেশে ফিরলে আটক হবেন অভিনেতা জাহের আলভী Logo কুয়েতের আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ ১৫ ফাইটার জেট Logo ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ও আমিরাতে নিহত বহুজন, আহত শতাধিক

ঢাবি ক্যাম্পাসে কড়া নিরাপত্তা, চলছে ডাকসু ও হল সংসদে ভোটগ্রহণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলছে, যার জন্য পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হওয়া নিরাপত্তা নিয়ন্ত্রণ বলবৎ থাকবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মূল গেটগুলো—যেমন শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী ও ফুলার রোডে—পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদেরও মোতায়েন দেখা গেছে। এসব প্রবেশপথে বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যানবাহনেও চলছে তল্লাশি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত অথবা জরুরি সেবার কাজে নিয়োজিত গাড়িগুলোই গেট পার হওয়ার অনুমতি পাচ্ছে।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটের সময় শেষ হয়ে গেলেও, লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দেয়ার সুযোগ পাবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার রয়েছেন ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ভোট গ্রহণ করা হচ্ছে মোট ৮টি কেন্দ্রে, যেখানে রয়েছে ৮১০টি বুথ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৮৭ বার পড়া হয়েছে