ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু, ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ কার্যক্রম শুরু হয়।

প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর), আর মনোনয়ন জমা নেওয়া হবে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত।

এবারের নির্বাচনে হল সংসদের প্রার্থীদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা।

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

আজই (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা। এতে দেখা গেছে, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।

এদিকে, চাকসুর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নতুন পাঁচটি পদ যুক্ত করা হয়েছে। যদিও মোট পদসংখ্যা অপরিবর্তিত থেকে ২৮টিই রয়েছে।

প্রায় ৩০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছাত্র সংসদ নির্বাচন। ক্যাম্পাসে ইতোমধ্যেই নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে