ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নির্বাচন ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক দায় বহন করতে হবে: আমীর খসরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত বা অস্থির করতে চায়, তাদের রাজনৈতিক জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আমীর খসরুর মতে, আলোচনার টেবিলে সব বিষয়ে সমঝোতা হওয়া বাধ্যতামূলক নয়; কেউ দাবি জানালে তাতে সমস্যা নেই। তিনি বলেন, জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভাবনা নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত।

স্থিতিশীল রাজনীতি প্রয়োজন উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচিত সরকার না থাকায় জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে, আর নূরের ওপর হামলার ঘটনা সেটির স্পষ্ট প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে