ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল অন্তত ৭৮ জনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আফ্রিকার সংঘাতপীড়িত দেশ সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশের শহরে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় বেশিরভাগ মানুষ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও সেখানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ হামলার জন্য দায়ী হিসেবে সন্দেহের তীর গেছে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)-এর দিকে। তবে এখন পর্যন্ত তারা এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, দারফুরে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে সুদানের নিয়মিত সেনাবাহিনী ও RSF-এর মধ্যে সংঘাত চলছে। এল-ফাশের শহরটি এই অঞ্চলে সেনাবাহিনীর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত, যার নিয়ন্ত্রণ নেয়ার জন্য চলছে তীব্র লড়াই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
২০৭ বার পড়া হয়েছে