ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

এমবাপ্পেকেও সব ম্যাচে শুরুর একাদশে রাখবেন না শাবি আলোনসো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসো দলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর নীতি নিচ্ছেন। ভিনিসিউস জুনিয়র ইতোমধ্যে কিছু ম্যাচে বেঞ্চে শুরু করেছেন, আর সবগুলো ম্যাচে একাদশে থাকা কিলিয়ান এমবাপ্পেও শিগগিরই সেই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রিয়ালের হয়ে নতুন মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই শুরুর একাদশে নামেন এমবাপ্পে এবং ইতোমধ্যে দলটির সর্বোচ্চ ৬ গোল করেছেন। তবে আলোনসোর মতে, দীর্ঘ মৌসুমে সবাইকে সমানভাবে ব্যবহার করা হবে, তাই এমবাপ্পেকেও কখনও কখনও বেঞ্চে বসতে হবে।

কোচ বলেন, “আমাদের সামনে অনেক ম্যাচ। এমনও দিন আসবে, যখন কিলিয়ান শুরু থেকে নামবে না। তাকে সেটি স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। আমি চাই দলের প্রতিটি সদস্য নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুক, সবাই যেন একই লক্ষ্য নিয়ে কাজ করে।”

লা লিগার চার ম্যাচের মধ্যে একটিতে শুরুর একাদশে ছিলেন না ভিনিসিউস। চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে গত মঙ্গলবারও তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন, যা নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিলেন। শুক্রবার অনুশীলনের সময় ভিনিসিউসের সঙ্গে আলোনসো কথা বলার পর সবকিছু স্বাভাবিক মনে হয়েছে বলে জানান তিনি।

আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচে ভিনিসিউস নাকি রদ্রিগো শুরু করবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি আলোনসো। তিনি শুধু বলেন, “দুজনই দারুণ খেলোয়াড়। রদ্রিগোর সমন্বয় ও এগিয়ে যাওয়ার ক্ষমতা অসাধারণ, ভিনিসিউসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”

লা লিগায় প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবারের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
২৭৭ বার পড়া হয়েছে