ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

রাজকীয় জেটে বিলাসভ্রমণ, রাজার পাশে ১৫ স্ত্রী!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

আফ্রিকার ছোট দেশ ইসওয়াতিনির রাজা এমসোয়াতি তৃতীয়কে ঘিরে ফের সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—রাজা তার ১৫ স্ত্রী, ৩০ সন্তান এবং শতাধিক কর্মচারী নিয়ে ব্যক্তিগত বিমানে আবুধাবিতে অবতরণ করছেন।

ভিডিওটি প্রথমে জুলাই মাসে প্রকাশিত হলেও সাম্প্রতিক সময়ে আবারও ভাইরাল হয়। এতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে রাজা বিমান থেকে নামছেন, আর পেছনে রাজকীয় সাজে তার স্ত্রীদের সারি। টেক্সটে উল্লেখ ছিল—‘ইসওয়াতিনির রাজা ১৫ স্ত্রী ও ১০০ দাসসহ আবুধাবিতে পৌঁছেছেন।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজার সঙ্গে তার ৩০ সন্তানও ছিলেন, ফলে বিমানবন্দরের একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইসওয়াতিনির জনগণ রাজার বিলাসবহুল জীবন ও দেশের দারিদ্র্যের তুলনা টেনে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “জনগণ অনাহারে, অথচ রাজা ব্যক্তিগত জেটে বিলাস ভ্রমণে।”

রাজা এমসোয়াতি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং বর্তমানে আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতাসম্পন্ন রাজা। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

প্রতি বছর ‘রিড ড্যান্স’ উৎসবে নতুন স্ত্রী নির্বাচন করেন রাজা এমসোয়াতি, যা কেউ সাংস্কৃতিক ঐতিহ্য মনে করলেও অনেকে সমালোচনা করেন নারীদের প্রতি অসম্মানজনক প্রথা হিসেবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে