ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে নিবেদিত বুলবুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবাল নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পর থেকেই বুলবুলের বিজয় প্রায় নিশ্চিত ছিল। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিকভাবে তাকে সভাপতি ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—এই পদে বুলবুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ। ফলে সাবেক এই জাতীয় দলের অধিনায়ক অনায়াসেই দায়িত্ব পান দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনে।

দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অনুভূতি প্রকাশ করেন বুলবুল। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির প্রতি একধরনের ভালোবাসা জন্মেছে আমার ভেতরে। অল্প সময়ের জন্য দায়িত্বে এসে কিছু কাজ করতে শুরু করেছিলাম, সেখানে ছোট ছোট সাফল্যগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। দেশের ক্রিকেটে আরও অবদান রাখার আকাঙ্ক্ষাই আমাকে এখানে টেনে এনেছে।’

বিসিবি নির্বাচনের আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির কয়েকজন কাউন্সিলর নির্বাচন বর্জন করেছিলেন। অন্যদিকে আগের সভাপতি ফারুক আহমেদ এবার সহ-সভাপতি হিসেবে বোর্ডে ফিরেছেন। নতুন কমিটিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

তিনি আরও বলেন, ‘শুরুতেই বলতে চাই—আমরা সবাই দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই, সেটি বড় বিষয় নয়; বরং আমরা সবাই মিলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। প্রয়োজন হলে আমরা সবার সহযোগিতা চাইব। নির্বাচন নিয়ে কিছু বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস করি, সব কিছু হয়েছে গঠনতন্ত্র অনুযায়ী।’

এরই মধ্যে বিসিবির নবনির্বাচিত সভাপতি আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বোর্ড সভা আহ্বান করেছেন। দুপুর ১২টায় শুরু হওয়া সেই বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২৪২ বার পড়া হয়েছে