ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। দল হিসেবে সংগঠনটির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালাতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

জুলাই ও আগস্ট থেকে শুরু হওয়া এই তদন্তে দলটির সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ, বিশেষ করে গত ১৬ বছরে গুম, খুনসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে শেখ হাসিনাসহ আরও দুইজনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ তৃতীয় দিনের মতো শেষ সাক্ষীর জেরা চলবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী।

গতকালও একই সাক্ষীর জেরা হয়। জেরার সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা নিয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, এটি কোনো চাপের কারণে নয়; বরং সত্য উদ্ঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।

তিনি আরও জানান, জুলাই মাসে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশের অন্তত ৫০টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। শেখ হাসিনার মামলায় এ পর্যন্ত ৫৪ জন সাক্ষী দিয়েছেন, যা শেষ হলেই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

প্রসিকিউশন থেকে জানানো হয়েছে, জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত কেউই আইনের ফাঁক গলে পার পাবে না।

সূত্র: টাইমস অব বাংলাদেশ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
১৯১ বার পড়া হয়েছে